কোচিং সেন্টারের জন্য

ডিজিটাল হাজিরা সিস্টেম: হাজিরা নিলেই অভিভাবকের কাছে SMS

ক্লাসের হাজিরা নিন সিস্টেমে, বায়োমেট্রিক ডিভাইসে বা লাইভ ক্লাসের লিংক থেকে। হাজিরা রেকর্ড হলেই উপস্থিত বা অনুপস্থিত শিক্ষার্থীর বা তার অভিভাবকের মোবাইলে SMS যায়, আর কোর্স, ব্যাচ বা তারিখ ধরে হাজিরার রিপোর্ট সব সময় হাতের কাছে থাকে।

  • ডিজিটাল হাজিরা
  • অভিভাবকের কাছে হাজিরার SMS
  • ZKTeco ও Tipsoi ডিভাইস
  • লাইভ ক্লাসে অটো হাজিরা
  • হাজিরার রিপোর্ট
সমস্যা

হাজিরা খাতায় ওঠে, কিন্তু অভিভাবক জানেন না

বেশিরভাগ কোচিং সেন্টারে হাজিরা মানে এখনো রেজিস্টার খাতা আর নাম ডাকা। প্রতিটা ব্যাচের শুরুতে কয়েক মিনিট চলে যায়, খাতা থাকে একজন শিক্ষকের কাছে, আর কোন শিক্ষার্থী কত দিন আসেনি তা জানতে হলে পাতা উল্টে গুনতে হয়।

অভিভাবক সাধারণত জানতে পারেন অনেক পরে। সন্তান কোচিংয়ের কথা বলে বের হয়েছে কিন্তু ক্লাসে আসেনি, এই খবর দিতে হলে অফিস থেকে একে একে ফোন করতে হয়। ব্যাচ আর শিক্ষার্থী বাড়লে সেই ফোনগুলো আর করা হয়ে ওঠে না, আর অভিযোগ আসে তখনই, যখন পরীক্ষার রেজাল্ট খারাপ হয়।

অনলাইন ক্লাস যোগ হলে কাজ আরও বাড়ে। কে লিংকে ঢুকেছে তার আলাদা তালিকা রাখতে হয়, আর মাসের শেষে সব খাতা আর তালিকা মিলিয়ে হাজিরার হিসাব বানাতে হয়।

  • প্রতিটা ব্যাচে নাম ডেকে খাতায় টিক দেওয়া
  • অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবককে আলাদা করে ফোন
  • মাসের শেষে পাতা গুনে হাজিরার হিসাব
  • অনলাইন ক্লাসের হাজিরা আলাদা তালিকায়
সমাধান

Biddaan-এ হাজিরা নেওয়া, জানানো আর হিসাব এক জায়গায়

সিস্টেমেই ক্লাসের হাজিরা

কোর্স অ্যাডমিন নিজের কোর্সের শিক্ষার্থীদের হাজিরা সরাসরি Biddaan-এ নেন। খাতা হারানোর ভয় থাকে না, আর প্রতিটা হাজিরা শিক্ষার্থীর নামে জমা থাকে।

হাজিরা রেকর্ড হলেই SMS

উপস্থিত বা অনুপস্থিত হিসেবে হাজিরা রেকর্ড হলে SMS নিজে থেকেই চলে যায়। কাদের কাছে যাবে (শুধু উপস্থিত, শুধু অনুপস্থিত বা দুটোই) আর কখন যাবে (সাথে সাথে বা দিনের নির্দিষ্ট সময়ে), আপনি ঠিক করেন।

SMS টেমপ্লেট, ক্রেডিট ও ডেলিভারি রিপোর্ট

ZKTeco ও Tipsoi বায়োমেট্রিক ডিভাইস

শিক্ষার্থীকে ডিভাইসের সাথে একবার মিলিয়ে দিলে পাঞ্চের সময় দেখে হাজিরা সঠিক শিক্ষার্থী আর কোর্সে বসে যায়। যে এন্ট্রি মেলে না, সেটা আলাদা তালিকায় থাকে অ্যাডমিনের যাচাইয়ের জন্য।

লাইভ ক্লাসে নিজে থেকেই হাজিরা

অনলাইন কোর্সে শিক্ষার্থী লাইভ ক্লাসের লিংকে ঢুকলেই তার হাজিরা রেকর্ড হয়। কে ক্লাসে এসেছে তার আলাদা তালিকা রাখতে হয় না।

ব্যাচ ধরে অনুপস্থিতি

ডিভাইস দিয়ে হাজিরা নিলে প্রতিটা ব্যাচ শেষ হওয়ার পর যারা আসেনি তাদের অনুপস্থিত হিসেবে রেকর্ড হয় আর SMS যায়। শিক্ষার্থীকে এক ব্যাচের সময় থেকে আরেক ব্যাচের সময়ে সরানোও যায়।

যেকোনোভাবে হাজিরার রিপোর্ট

কোর্স, ব্যাচ, তারিখের সীমা বা একজন নির্দিষ্ট শিক্ষার্থী ধরে হাজিরার রিপোর্ট বের করুন। মাসের হিসাবের জন্য আর খাতা গুনতে হয় না।

আগে আর এখন

আগে · হাজিরা নেওয়ানাম ডেকে রেজিস্টার খাতায় টিক
এখনসিস্টেমে, বায়োমেট্রিক ডিভাইসে বা লাইভ ক্লাসের লিংক থেকে হাজিরা
আগে · অভিভাবককে জানানোঅফিস থেকে একে একে ফোন, অনেক সময় বাদ পড়ে যায়
এখনহাজিরা রেকর্ড হলেই নিজে থেকে SMS
আগে · মাসের হিসাবপাতা উল্টে প্রত্যেকের উপস্থিতি গোনা
এখনকোর্স, ব্যাচ, তারিখ বা শিক্ষার্থী ধরে রিপোর্ট
আগে · অনলাইন ক্লাসকে লিংকে ঢুকেছে তার আলাদা তালিকা
এখনলিংকে ঢুকলেই হাজিরা রেকর্ড

এই ফিচারটি যেভাবে কাজ করে

  1. শিক্ষার্থী আর ব্যাচ সাজান

    শিক্ষার্থীর প্রোফাইলে অভিভাবকের তথ্য রাখুন, তারপর কোর্স আর ব্যাচের সময় অনুযায়ী ভর্তি করুন।

  2. হাজিরার পদ্ধতি বেছে নিন

    সিস্টেমে হাজিরা নিন, অথবা ZKTeco বা Tipsoi ডিভাইসের সাথে শিক্ষার্থীদের মিলিয়ে দিন। অনলাইন কোর্সে লাইভ ক্লাসের লিংক থেকেই হাজিরা হয়।

  3. SMS-এর নিয়ম ঠিক করুন

    কাদের কাছে আর কখন হাজিরার SMS যাবে তা বেছে নিন, আর SMS-এর লেখা নিজের মতো করে সাজান।

  4. রিপোর্ট দেখুন

    হাজিরার রিপোর্ট আর SMS রিপোর্ট থেকে দেখুন কে নিয়মিত আসছে, আর কোন SMS পৌঁছেছে বা পৌঁছায়নি।

প্রশ্নোত্তর

Biddaan-এ ডিজিটাল হাজিরা কীভাবে নেওয়া যায়?

তিনভাবে। কোর্স অ্যাডমিন সিস্টেমে সরাসরি হাজিরা নিতে পারেন, ZKTeco বা Tipsoi বায়োমেট্রিক ডিভাইস থেকে হাজিরা নিজে থেকে আসতে পারে, আর অনলাইন কোর্সে লাইভ ক্লাসের লিংকে ঢুকলেই হাজিরা রেকর্ড হয়।

অভিভাবকের কাছে হাজিরার SMS কখন যায়?

শিক্ষার্থী উপস্থিত বা অনুপস্থিত হিসেবে রেকর্ড হলে শিক্ষার্থী বা অভিভাবকের মোবাইলে SMS নিজে থেকেই যায়। আপনি বেছে নিতে পারেন শুধু উপস্থিত, শুধু অনুপস্থিত, নাকি দুই ধরনের শিক্ষার্থীর জন্যই SMS যাবে, আর সেটা সাথে সাথে যাবে নাকি দিনের একটা নির্দিষ্ট সময়ে।

আমাদের ZKTeco বা Tipsoi মেশিন আছে, সেটা কি ব্যবহার করা যাবে?

হ্যাঁ। দুই ধরনের ডিভাইসই Biddaan-এর সাথে যুক্ত হয়। শিক্ষার্থীদের ডিভাইসের সাথে মিলিয়ে দিলে ডিভাইসের হাজিরা নিয়মিত সিঙ্ক হয়, ক্লাস চলার সময় প্রতি ১০ মিনিটে নতুন পাঞ্চ দেখা হয়, আর না-মেলা এন্ট্রি অ্যাডমিনের যাচাইয়ের জন্য আলাদা থাকে।

মাস শেষে হাজিরার রিপোর্ট কীভাবে পাব?

হাজিরার রিপোর্ট কোর্স, ব্যাচ, তারিখের সীমা বা একজন শিক্ষার্থী ধরে ফিল্টার করা যায়। একজন শিক্ষার্থীর পুরো মাসের হাজিরা আলাদা করে বের করা যায়, অভিভাবকের সাথে কথা বলার আগে যা কাজে লাগে।

শিক্ষক আর স্টাফদের হাজিরাও কি রাখা যায়?

হ্যাঁ, স্টাফ অ্যাটেনড্যান্স নামে আলাদা একটা মডিউল আছে, যা আপনার সাবস্ক্রিপশনে চালু থাকলে ব্যবহার করা যায়। স্টাফরা নিজের হাজিরা দেখতে পারেন, আর অ্যাডমিন স্টাফ হাজিরার রিপোর্ট দেখেন ও কাজের সময় ঠিক করে দেন।

ডেমো রিকোয়েস্ট করুন

২৪ ঘণ্টার মধ্যে আমাদের টিম যোগাযোগ করবে।